বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স, ক্রিকেট মাঠে যাদের বন্ধুত্ব ছিল দেখার মতো। তবে ডি ভিলিয়ার্স জানিয়েছেন, প্রথম দেখায় তিনি কোহলিকে ‘অহংকারী ও দাম্ভিক’ মনে করেছিলেন।
সম্প্রতি এক পডকাস্টে ডি ভিলিয়ার্স বলেন, কোহলির মধ্যে প্রচুর আত্মবিশ্বাস ছিল, যা অনেক সময় অহংকার বলে ভুল হতে পারে। তবে তিনি মনে করেন, বড় ক্রিকেটার হওয়ার জন্য এমন আত্মবিশ্বাস জরুরি। বয়স ও অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে কোহলি আরও পরিণত হয়েছেন বলে ডি ভিলিয়ার্স উল্লেখ করেন।





