যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ওয়াশিংটনে এক বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে দুই নেতা উপহার বিনিময় করেন, একে অপরের প্রশংসা করেন এবং বাণিজ্য নিয়ে সমঝোতার মেয়াদ বাড়ান। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলায় একসঙ্গে কাজ করার সম্ভাবনার কথাও আলোচিত হয়েছে।
প্রায় চার মাস পর দুই নেতার এই সাক্ষাৎ হলো। সির এবারের সফরের মধ্য দিয়ে এক দশকের বেশি সময় পর কোনো চীনা নেতা ওয়াশিংটন গেলেন। যদিও বৈঠকে উল্লেখযোগ্য কোনো নতুন চুক্তি হয়নি, তবে চীনের উত্থান যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়, বরং উপকারী হতে পারে বলে মন্তব্য করেন সি। তিনি দুই দেশের বন্ধুত্বের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।






