বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যু-তে এল ক্লাসিকো দেখতে গিয়ে কিলিয়ান এমবাপ্পের গোল উদযাপনের পর রিয়াল মাদ্রিদ সমর্থক বাবা-ছেলেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্লোভাকিয়ার নাগরিক ফ্রানতিশেক ভাভরেক জানান, ছেলের ১৮তম জন্মদিনে তিনি এই ম্যাচ দেখতে যান।
তাদের দাবি, মাঠে প্রবেশের সময় নিরাপত্তাকর্মীরা রিয়ালের জার্সি খুলতে বলেন এবং জার্সি আবর্জনার পাত্রে ফেলতে বলেন। এমবাপ্পের প্রথম গোলের পর তারা একে অপরকে জড়িয়ে ধরলে নিরাপত্তাকর্মীরা তাদের বের করে দেয়। পরে ট্যাক্সিতে বসে মোবাইল ফোনে ম্যাচের বাকি অংশ দেখতে হয় তাদের।





