অভিনেত্রী রাধিকা মদন সম্প্রতি তাঁর শরীর নিয়ে হওয়া সমালোচনার তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি জানান, ওজন বেড়ে যাওয়ার কারণে একসময় তাঁকেও শুনতে হয়েছিল, ‘এই চেহারা নিয়ে নায়িকা হবেন কীভাবে!’ সিনেমার চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানো ও কমানোর কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে রাধিকাকে, যা তাঁর স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলেছিল।
‘পটাখা’ সিনেমার জন্য ১৫ কেজি ওজন বাড়ানোর পর ‘শিদ্দত’ ও ‘আংরেজি মিডিয়াম’-এর জন্য তা কমাতে গিয়ে তিনি নানা সমস্যার মুখে পড়েন। কাজের ব্যস্ততার মধ্যে ওজন কমানোর চাপ এবং শারীরিক গঠন নিয়ে কটাক্ষ তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। একপর্যায়ে শরীর অত্যন্ত রোগা হয়ে পড়ায় তিনি কাজ থেকে বিরতি নিতে বাধ্য হন।





