যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় হামাসের অর্থ বিভাগের প্রধান মুহাম্মদ আবু আলওয়ান নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসরায়েলি বাহিনীর এই হামলা যুদ্ধবিরতির আবহের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।





