ইংলিশ কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনকে চুক্তি থেকে বাদ দেওয়ায় ল্যাঙ্কশায়ার ক্লাবটি তীব্র সমালোচনার মুখে পড়েছে। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি অ্যান্ডারসনকে যেভাবে বিদায় জানানো হয়েছে, তা অসম্মানজনক বলে মন্তব্য করেছেন তাঁর সাবেক সতীর্থ স্টুয়ার্ট ব্রড। ব্রড মনে করেন, এমন একজন লিজেন্ডকে আরও সম্মানজনকভাবে বিদায় জানানো উচিত ছিল।
গত মৌসুমে ল্যাঙ্কশায়ারের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া সত্ত্বেও চুক্তি নবায়ন না করায় অ্যান্ডারসন নিজেও হতাশ। ব্রড তাঁর পডকাস্টে বলেন, ক্লাবটির এই সিদ্ধান্ত নেতৃত্বের দৈন্য প্রকাশ করে। তিনি আরও উল্লেখ করেন, অ্যান্ডারসনের আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ও আকস্মিক ও অসম্মানজনক ছিল, যা এবার কাউন্টি ক্রিকেটেও পুনরাবৃত্তি হলো।





