গেবেখায় মার্কো জানসেনের বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাত্র ৯৯ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এটি ১৯৮৮ সালের পর অস্ট্রেলিয়াকে ফলোঅন করানোর মাত্র তৃতীয় ঘটনা।
জানসেন ৩৩ রানে ৫ উইকেট শিকার করেন। দক্ষিণ আফ্রিকার ৪২৫ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৯৯ রানে গুটিয়ে যায়। ফলোঅনে পড়ে ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে দিন শেষ করেছে অজিরা। ট্রাভিস হেড ৮৭ রান নিয়ে একাই লড়ছেন।










