জনপ্রিয় অভিনেত্রী পরীমনি তার একটি পুরোনো সাক্ষাৎকারে সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে খোলামেলা কথা বলেছেন। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের কোনো সিদ্ধান্তকেই তিনি ভুল মনে করেন না, তবে বিচ্ছেদের ধরন নিয়ে তার আক্ষেপ রয়েছে।
পরীমনির ভাষ্যমতে, রাজের আগে যেসব সম্পর্কে বিচ্ছেদ হয়েছে, সেখানে পারস্পরিক শ্রদ্ধা বজায় ছিল। কিন্তু রাজের সঙ্গে বিচ্ছেদের অভিজ্ঞতা ছিল ভিন্ন। তিনি বলেন, যার কাছ থেকে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা ছিল, সেই সাবেক স্বামীর কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন। তাদের বিচ্ছেদ আরও সুন্দর ও সম্মানজনকভাবে হতে পারত বলে তিনি মনে করেন। উল্লেখ্য, ২০২১ সালে রাজ ও পরীমনির বিয়ে হয় এবং ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়।









