
‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’-এর আবেদনে আর ১০ দিন বাকি
‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে, যা জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা, সৃজনশীল নাটক ও বিজ্ঞাপনকে স্বীকৃতি জানাবে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে এ অ্যাওয়ার্ড আয়োজন করা হচ্ছে, নেদারল্যান্ডস সরকারের সহযোগিতায়। আবেদনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
কেন গুরুত্বপূর্ণ: এ অ্যাওয়ার্ড জেন্ডার সমতা, মানবিক মর্যাদা ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে অবদান রাখা সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও কনটেন্ট নির্মাতাদের কাজকে জাতীয়ভাবে স্বীকৃতি দেবে।



