সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে দেশে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি ধর্মকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কিছু লোক পাশের দেশে বসে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করছে। সরকার প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।



