বক্স অফিসে বিপুল সাফল্যের পর ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমাটিকে নতুন দৃশ্য সংযোজন করে আবারও প্রেক্ষাগৃহে মুক্তির উদ্যোগ নিয়েছে সনি ও মার্ভেল। নতুন সংস্করণে যুক্ত হবে আগে বাদ পড়া কিছু দৃশ্য, যার মধ্যে রোজারিও ডসনের অভিনীত জনপ্রিয় চরিত্র ক্লেয়ার টেম্পলের অংশও রয়েছে। মুক্তির পর সিনেমাটি প্রায় আড়াই বিলিয়ন ডলার আয় করেছে।
এই আয়ের মাধ্যমে এটি সর্বকালের তৃতীয় সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার অবস্থানে উঠে এসেছে। তালিকায় এর ওপরে রয়েছে ‘অ্যাভাটার’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সনি ও মার্ভেলের লক্ষ্য উত্তর আমেরিকার বক্স অফিসে সিনেমাটির আয় আরও বাড়ানো। নতুন প্রদর্শনীর মাধ্যমে এককভাবে উত্তর আমেরিকার বাজার থেকে প্রথম সিনেমা হিসেবে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করার লক্ষ্য রয়েছে।




