বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী ২ অক্টোবর পাকিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে এই টুর্নামেন্ট শুরু হবে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর।
এই সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার খেলবে এবং সেরা দুই দল ফাইনালে উন্নীত হবে। সিরিজের সকল ম্যাচ পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলাগুলো স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল ১১টায়) শুরু হবে।










