দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যান ও উইকেটকিপার কলিন ইনগ্রাম ৪১ বছর বয়সে পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি অবসরের ঘোষণা দেন। দুই সপ্তাহ আগে গ্ল্যামরগনের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে তার শেষ ম্যাচ খেলেছেন।
২০০৪-০৫ মৌসুমে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হওয়া ইনগ্রাম ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে আন্তর্জাতিক অভিষেক করেন। ২০১৩ সালের নভেম্বরে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা ইনগ্রাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ সফল ছিলেন।







