২০২৬ সালের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে হলিউড ও ভারতীয় সিনেমার একাধিক আলোচিত মেগা প্রজেক্ট। এই সময়ে অ্যান হ্যাথাওয়ে, জেন্ডায়া, টিমোথি শ্যালামে, রবার্ট ডাউনি জুনিয়র, রণবীর কাপুর, অজয় দেবগন এবং শাহরুখ খানের মতো তারকারা পর্দায় ঝড় তুলতে আসছেন।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বছরের শেষভাগে মুক্তি পেতে যাওয়া ১০টি সিনেমার একটি তালিকা প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যান হ্যাথাওয়ে অভিনীত 'ভেরিটি', অজয় দেবগনের 'দৃশ্যম: দ্য কনক্লুশন', ফেসবুক কেন্দ্রিক 'দ্য সোশ্যাল রেকনিং', জনপ্রিয় ভিডিও গেম 'স্ট্রিট ফাইটার' অবলম্বনে নির্মিত সিনেমা, ডিসির 'ক্লেফেস', রণবীর কাপুর অভিনীত 'রামায়ণ: পার্ট ওয়ান' এবং 'দ্য হাঙ্গার গেমস' সিরিজের নতুন কিস্তি।








