ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দুই সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) বিজয় দেবাশীষ নারায়ণ পাল ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে।
পুলিশের ভাষ্যমতে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচার, তহবিল সংগ্রহ এবং সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত ছিলেন। 'ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট' ও 'কালআজকাল ডটকম' নামের প্ল্যাটফর্মের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।





