মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেছেন। গতকাল রাতে লস অ্যাঞ্জেলেস থেকে শেয়ার করা ছবিগুলোতে তাঁকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বারগান্ডি যেন শরতেরই রং—গভীর, অনায়াস আর নীরব সৌন্দর্যে ভরা।’
ছবিগুলো ইনস্টাগ্রামে বেশ সাড়া ফেলেছে, ২০ ঘণ্টায় প্রায় ৫ হাজার প্রতিক্রিয়া এসেছে। এর আগে তিনি থাইল্যান্ড সফরের ছবি পোস্ট করেছিলেন, যা বেশ আলোচিত হয়েছিল। চলতি বছরের ঈদুল ফিতরে তাঁকে ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা গিয়েছিল। সামনে তাঁকে নতুন কয়েকটি প্রকল্পে দেখা যাবে।


