বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি আয়োজিত শিশু-কিশোরদের মিউজিক্যাল রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’-এর দ্বিতীয় সিজনের বিচারক সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি কর্তৃপক্ষ।
আরটিভি জানিয়েছে, প্রোমো, পোস্টার শুট ও প্রাথমিক বাছাইয়ে অংশ নেওয়ার পর স্টুডিও অডিশন রাউন্ডের শুটিং শেষে লুইপা হঠাৎ জানান তিনি আমেরিকার ভিসা পেয়েছেন এবং আগামীকালই চলে যাবেন, ফলে তিনি আর থাকতে পারছেন না। এতে অনুষ্ঠানের সব আয়োজন স্থবির হয়ে পড়ে এবং শুটিং বন্ধ হয়ে যায়। আরটিভি এটিকে দায়িত্বহীনতা ও অন্যায় বলে অভিহিত করেছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছে।




