চার নারীকে কেন্দ্র করে নির্মিত রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’ রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। এবার সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে আসছে। আগামী ৮ অক্টোবর থেকে এটি দেখা যাবে।
হইচই কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ঢাকার চাপে চার নারীর জীবনে জমে ওঠে বিস্ফোরণ। এই শহরে যখন নিঃশ্বাস নেওয়াটাই কঠিন হয়ে ওঠে, তখন শেষ পর্যন্ত কে বাজাবে ‘প্রেশার কুকার’-এর সিটি?’—এমন প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। যারা প্রেক্ষাগৃহে এটি দেখতে পারেননি, তারা ঘরে বসেই উপভোগ করতে পারবেন।






