বলিউড অভিনেতা ইমরান হাশমি সম্প্রতি একটি নতুন মার্সিডিজ-বেঞ্জ জি৬৩ এএমজি গাড়ি কিনেছেন। ভারতের বাজারে গাড়িটির এক্স-শোরুম মূল্য প্রায় ৩ কোটি ৭৪ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা। ভক্তদের ধারণা, 'আওরপান টু' সিনেমার সাফল্য উদযাপনে এই বিলাসবহুল এসইউভি কিনেছেন তিনি।
গাড়িটির বাইরের রঙ 'অপালাইট হোয়াইট ম্যাগনো' ফিনিশযুক্ত, যা উজ্জ্বল সাদা হলেও ম্যাট ধরনের। এতে কালো ম্যাট অ্যালয় হুইল এবং লাল ব্রেক ক্যালিপার রয়েছে, যা গাড়িটিকে স্পোর্টি লুক দিয়েছে। গাড়ির ভেতরের অংশেও কালো ও লাল রঙের সমন্বয় দেখা যায়। এর আগে ইমরান হাশমি একটি রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি, ল্যাম্বরগিনি হুরাকান, মার্সিডিজ-বেঞ্জ এস৫৬০ মেবাখ এবং সম্প্রতি একটি রোলস-রয়েস ঘোস্ট কিনেছেন।






