বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট তাদের ভক্তদের আবারও মুগ্ধ করেছেন। গতকাল সোমবার ছিল রণবীর কাপুরের জন্মদিন। বিশেষ এই দিনে আলিয়া তার স্বামীর সঙ্গে সময় কাটান এবং ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন।
ছবিগুলোর মধ্যে একটিতে আলিয়াকে রণবীরকে পরম মমতায় কোলে তুলে জড়িয়ে থাকতে দেখা যায়। ক্যাপশনে আলিয়া লেখেন, ‘শুভ জন্মদিন কিউটি’। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তরা তারকা দম্পতির মিষ্টি মুহূর্তের প্রশংসা করেন। বর্তমানে তারা সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় একসঙ্গে কাজ করছেন। ২০২২ সালে তাদের মেয়ে রাহার জন্ম হয়।









