দীর্ঘ পাঁচ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও ফারুক আহমেদ। সুজিত বিশ্বাস পরিচালিত 'চেয়ারম্যানের হাসবেন্ড' নাটকে তারা দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন।
নাটকের গল্পে বড় ভাইয়ের (ফারুক আহমেদ) অদ্ভুত কর্মকাণ্ড নিয়ে ছোট ভাই (মোশাররফ করিম) প্রায়ই বিরোধে জড়ান। সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে এবং এটি শিগগিরই ইউটিউবে প্রকাশ করা হবে।









