দীর্ঘ নয় মাস পর অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন তিনি। সেখানে অস্ত্রোপচার শেষে দেশে ফিরে বিশ্রামে ছিলেন।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তানিয়া এখন কেমোথেরাপি নিচ্ছেন এবং এই মাস থেকেই শুটিং শুরু করতে চান। ভক্তদের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের চাওয়া পূরণ করতে চান।






