নির্মাণাধীন ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর মুক্তি নির্ধারিত সময়ের পাঁচ মাস পিছিয়ে আগামী বছরের ২৬ মার্চ নির্ধারণ করা হয়েছে। ছবির মান ও ভিএফএক্সের কাজ নিখুঁত করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা রায়হান রাফি।
তিনি জানান, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চান, যা তারা আগে কখনও দেখেননি। তাই ভিএফএক্স ও পোস্ট প্রোডাকশনের কাজ ভালোভাবে সম্পন্ন করার জন্য এই সময় নেওয়া হচ্ছে। ‘আন্ধার’ সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিন।









