কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির প্রশ্ন তুলেছেন যে, তিনি যখন ‘ভিক্টিম’ বা ক্ষতিগ্রস্ত, তখন কেন হঠাৎ করে তার ব্যাংক হিসাব তলব করা হচ্ছে। বুধবার রাতে এক ভিডিওবার্তায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “মামলা কেন হয়নি উত্তর আপনাকে দিতে হবে।” গত শনিবার রাতে ঢাকার দক্ষিণ মানিকদীর নিউ গিনি আবাসন প্রকল্পে সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে ভাঙচুর ও লুটপাট হয়।
এই ঘটনার পর তিনি এই প্রশ্ন তোলেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং কেন মামলা হয়নি তার ব্যাখ্যা চেয়েছেন।



