জনপ্রিয় বলিউড সংগীতশিল্পী আদনান সামি সম্প্রতি তার ভারতীয় নাগরিকত্ব গ্রহণের কারণ ব্যাখ্যা করেছেন। যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী এই শিল্পী জানান, পাকিস্তানে থাকাকালীন পেশাগত জীবনে নানা সমস্যার সম্মুখীন হওয়ায় তিনি নাগরিকত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
আদনান সামি আরও স্পষ্ট করেন যে, আর্থিক লাভের জন্য তিনি এই সিদ্ধান্ত নেননি। ২০০০ সালে আশা ভোঁসলের সঙ্গে তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় এবং ২০০১ সালে তিনি ভারতে আসেন। এরপর তিনি আর পাকিস্তানে ফিরে যাননি এবং ২০১৫ সালে তার পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে ভারতীয় নাগরিকত্ব লাভ করেন।









