বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামানকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির প্রতিবাদ করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ওমরা শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে হয়রানির প্রতিবাদ করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। কিন্তু তদন্তের আগেই মেজর আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের ঘটনা উদ্দেশ্যমূলক। তিনি বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও দায়ীদের শাস্তির দাবি জানান।




