মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কর্তৃক বিমল এলাচির বিজ্ঞাপন সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ। এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে জানিয়েছেন, তিন অভিনেতার কাছ থেকেই লিখিত জবাব পাওয়া গেছে এবং তাদের মধ্যে দুজন ব্যক্তিগত শুনানিরও আবেদন করেছিলেন, যা সম্পন্ন হয়েছে।
পানমসালা নিষিদ্ধ মহারাষ্ট্রে বিমল এলাচির বিজ্ঞাপনটি পরোক্ষভাবে পানমসালা ব্র্যান্ডের প্রচার করছে এমন অভিযোগের ভিত্তিতে এই নোটিশ দেওয়া হয়েছিল। অভিনেতাদের কাছে বিজ্ঞাপনে তাদের ভূমিকা, চুক্তি, পারিশ্রমিক এবং ব্র্যান্ড যাচাইয়ের নথি চাওয়া হয়েছিল।








