অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক এই শিক্ষার্থী ডেইলি স্টার ও বিবিসি’তে সাংবাদিকতা করেছেন। ২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি গভীর শোক প্রকাশ করেছেন এবং দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে তাঁর অবদান স্মরণ করেছেন।




