প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল ছিল। দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষা করে আমেরিকা থেকে বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। তিনি আরও জানান, সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সরকার কঠোরভাবে এসব দমন করবে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জাতিসংঘে নিজেদের বক্তব্য সুদৃঢ়ভাবে উপস্থাপন করেছেন এবং বিশ্বনেতারা তাকে সাদরে গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, নেতাকর্মীদের ভিড় প্রধানমন্ত্রী পছন্দ করছেন না, যা একটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন।




