প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন অভিনেত্রী তানজিন তিশা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিতে তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়িকে কেন্দ্র করে এই মামলাটি করা হয়েছে।
তিশা জানান, পরিচিত এক বড় বোনের কাছ থেকে তিনি শাড়িটি উপহার হিসেবে পেয়েছিলেন। শুটিংয়ের ব্যস্ততার কারণে সময়মতো ছবি দিতে পারেননি। এরপরই তিনি মামলার মুখোমুখি হন। তিনি ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন এবং প্রয়োজনে একাধিকবার আদালতেও আসতে প্রস্তুত বলে জানান।









