প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের হওয়া মামলায় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিত করার আবেদন জানিয়েছেন। আদালত চত্বরে তিনি জানান, পরিচিত এক ব্যক্তির মাধ্যমে পাওয়া একটি শাড়ি নিয়ে তিনি বিপদে পড়েছেন।
তিশা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নানা রকম স্টোরি থাকে। প্রতিদিনই কোনো না কোনো কিছু পোস্ট করতেই হয়। আমাদের ভালোবেসে অনেকেই অনেক কিছু উপহার দেয়। ভক্ত–সহকর্মীদের ভালোবাসা থেকেই সেগুলো নেওয়া হয়। সেভাবেই একটি উপহার নিয়ে আমি বিপদে পড়লাম।’ তিনি আরও বলেন, ‘আরও পাঁচবারও যদি আসতে হয় আমি আসব। আমি এখান থেকে ন্যায়বিচার নিয়েই বের হব।’









