পূজায় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী অভিনীত নতুন সিনেমা 'দেশু৭'। এই সিনেমাকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। সম্প্রতি সিনেমার প্রচারণার অংশ হিসেবে দেব, শুভশ্রী এবং ইধিকা পালকে একসঙ্গে পারফর্ম করতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে শুভশ্রীকে দেবের চুমু খাওয়া এবং ইধিকার সঙ্গে তার বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।
ত্রিপুরায় সিনেমার প্রচার শুরু করে দেব ও শুভশ্রী সম্প্রতি কলকাতায় ফিরেছেন। তাদের সঙ্গে ইধিকা পাল ও অনির্বাণ ভট্টাচার্যও উপস্থিত ছিলেন। দেব জানিয়েছেন, শুভশ্রী এই সিনেমার টিমে থাকায় তার জেতার সম্ভাবনা ৯৯ শতাংশ। এই সিনেমা দিয়েই দেব পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন।


