অভিনেত্রী উদিতি সিং তার পুরনো প্রেম এবং বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন। তিনি মনে করেন, তার জীবনের বিচ্ছেদটি শেষ পর্যন্ত আশীর্বাদ হয়ে এসেছিল। উদিতি জানান, করোনাকালে লকডাউনের সময় তিনি ও তার প্রেমিক একটি গোল্ডেন রিট্রিভার প্রজাতির কুকুর দত্তক নিয়েছিলেন। তবে কুকুরটির দেখভাল এবং ঘর পরিষ্কার রাখা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এছাড়াও বয়সের ব্যবধান এবং প্রেমিকের কর্তৃত্বপূর্ণ আচরণও সম্পর্কে দূরত্ব তৈরি করেছিল।
উদিতি বলেন, সম্পর্ক ভেঙে যাওয়া জীবনের শেষ নয়। দুজন মানুষের একসঙ্গে থাকার জন্য সময় ও পরিস্থিতিরও ভূমিকা থাকে। ২০১৯ সালে উদিতি ও কর্ণের সম্পর্কের শুরু হয়েছিল। ‘বিগ বস্ ২০’-তে উদিতি জানান, লন্ডনে একটি রেস্তোরাঁ নিয়ে ইনস্টাগ্রামে কর্ণের সঙ্গে তার যোগাযোগ শুরু হয়।









