বলিউড তারকা সালমান খান পাপারাজ্জিদের একাংশের অস্বস্তিকর ছবি তোলা, অনলাইন ট্রলিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি ‘বিগ বস ২০’–এর একটি পর্বে তিনি বলেন, তারকাদের পিছু নিয়ে ছবি তোলার নামে অভিনেত্রীদের অনুপযুক্ত ভঙ্গিতে ক্যামেরাবন্দী করার প্রবণতা দুঃখজনক।
সালমান আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, বডি শেমিং এবং বয়স নিয়ে কটাক্ষ করা এখন ব্যবসায় পরিণত হয়েছে। এআই ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার ঘটনাও উদ্বেগজনক, যা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে তিনি মনে করেন।









