পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের আদেশে তাকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পিটিআইয়ের আগামী ২৭ সেপ্টেম্বরের সমাবেশের আগে এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছে দলটি।
পিটিআইয়ের অভিযোগ, ভাইয়ের পক্ষে কথা বলার জন্য আলিমা খানকে শাস্তি দেওয়া হচ্ছে এবং এই গ্রেপ্তার উত্তেজনা উসকে দেওয়ার শামিল। দলটি অবিলম্বে আলিমার মুক্তি দাবি করেছে এবং এই পদক্ষেপের বিরুদ্ধে তাদের কৌশল শিগগিরই তুলে ধরবে বলে জানিয়েছে।






