অভিনেতা নানির নতুন সিনেমা ‘দ্য প্যারাডাইস’ মুক্তি পাওয়ার পর দর্শক-সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ১৯৮০-এর দশকের সেকেন্দ্রাবাদে প্রান্তিক জনগোষ্ঠীর পরিচয় ও অধিকার ফিরে পাওয়ার লড়াই নিয়ে নির্মিত এই সিনেমায় নানির অভিনয়, সিনেমাটোগ্রাফি এবং অ্যাকশন দৃশ্যের প্রশংসা করা হলেও গল্প বলার ধরন, অতিরিক্ত সহিংসতা এবং নারী চরিত্রের উপস্থাপন নিয়ে প্রশ্ন উঠেছে।
সমালোচকদের একাংশের মতে, সিনেমার গল্প গভীরতা পাওয়ার আগেই অতিরিক্ত সহিংসতায় চলে গেছে, যা দর্শকের ক্লান্তি বাড়িয়েছে। চিত্রনাট্যের দুর্বলতা এবং দ্বিতীয়ার্ধের গতি ধরে রাখতে না পারাও সিনেমার দুর্বলতা হিসেবে উঠে এসেছে।









