জনপ্রিয় তারকারা এবার 'লং ড্রাইভ' অনুষ্ঠানে গাড়ির ভেতর খোলামেলা আড্ডায় মেতে উঠবেন। এই আয়োজনে উঠে আসবে তাদের দীর্ঘ সাফল্যের পেছনের গল্প, প্রথম গাড়ি কেনার অনুভূতি, বর্তমান গাড়ির অভিজ্ঞতা এবং ব্যক্তিজীবনের নানা ঘটনা। মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা সঞ্চালনায় থাকবেন এই অনুষ্ঠানে।
ইরফান সাজ্জাদ, বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, কেয়া পায়েলসহ দেশের জনপ্রিয় তারকারা অতিথি হিসেবে অংশ নেবেন। অনুষ্ঠানটির কনসেপ্ট ও পরিচালনায় রয়েছেন সঞ্জয় সমদ্দার। তিনি জানান, এটি কেবল সেলিব্রিটি টক শো নয়, বরং তারকাদের জীবনের এক অন্য রকম জার্নির গল্প, যেখানে মজার ঘটনা ও সংগ্রামের কথা উঠে আসবে। খুব শিগগিরই 'কনটেন্ট স্পেস'-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এবং 'দোয়েল ওটিটি'-তে অনুষ্ঠানটি দেখা যাবে।









