ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের গেটে আবারও আগের নামফলক ফিরিয়ে আনা হচ্ছে। ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলার কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে হল সংসদের ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানান, হল প্রশাসনের পক্ষ থেকেই এই পরিবর্তন করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালে ওসমান হাদির মৃত্যুর পর একদল শিক্ষার্থী নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ রেখেছিলেন।




