নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম এবং চিকিৎসা, পরিবহন ও শিক্ষাব্যয় বৃদ্ধির কারণে বাংলাদেশের নিু ও মধ্যবিত্ত পরিবারগুলো তাদের সংসারের ব্যয় কমাতে বাধ্য হচ্ছে। খাবারের তালিকা থেকে মাছ-মাংস বাদ পড়ছে, ফলমূল কেনা কমে গেছে এবং বিনোদনও অনেকের কাছে বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। জরুরি নয় এমন কেনাকাটা বন্ধ করেও মাস শেষে অনেকে হিসাব মেলাতে পারছেন না, ফলে ধারদেনা করতে হচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, মূল্যস্ফীতির চাপ কিছুটা কমলেও মানুষের আয় বৃদ্ধির তুলনায় জীবনযাত্রার ব্যয় বাড়ার চাপ এখনো বেশি। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মতে, দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতির চাপ মানুষের প্রকৃত আয় কমিয়ে দেয়, যা পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও জীবনযাত্রার মানে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে।




