বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চার মন্ত্রীসহ ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি ঢাকা ত্যাগ করবেন। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
আগামী ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। এর আগে তার বাবা ও মা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন। ২৫ সেপ্টেম্বর তার ঢাকা ফেরার কথা রয়েছে। সফরসঙ্গীদের মধ্যে অর্থমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আইনমন্ত্রীসহ দুজন রাজনৈতিক ব্যক্তিত্বও থাকছেন।






