দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসেও নিয়মিত শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন। তৃতীয় ট্রাইমেস্টারে এসেও সপ্তাহের ছয় দিন তিনি ব্যায়াম করছেন এবং নিজের ফিটনেস রুটিনে প্রয়োজনীয় পরিবর্তন এনেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন, শেষ ট্রাইমেস্টারটি তিনি দারুণভাবে শেষ করতে চান।
সামান্থা জানান, একদম শেষ সময় পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তিনি নিজের শরীরের কথা শুনে এবং কখন থামতে হবে তা বুঝে ব্যায়াম করছেন। কখনও নিজের সক্ষমতার ৭০ শতাংশ ব্যবহার করছেন, আবার কখনও কেবল বিশ্রাম নিচ্ছেন। জটিলতাহীন গর্ভাবস্থায় শারীরিকভাবে সক্রিয় থাকা পেশির শক্তি ও শরীরের সচলতা বজায় রাখতে সাহায্য করে, যা গর্ভাবস্থার অস্বস্তি কমাতেও উপকারী।








