বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং সেটে আহত হয়েছেন। একটি সাম্প্রতিক পর্বে তাকে সঞ্চালনার চেয়ারে বসেই পর্ব শুরু করতে দেখা যায়, যা দেখে দর্শকরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরে অমিতাভ বচ্চন জানান, শুটিংয়ের সময় পিছলে পড়ে গিয়ে তার বাঁ হাঁটুতে চোট লেগেছে। এই কারণে দাঁড়িয়ে থাকা কষ্টকর হওয়ায় তিনি বসে থেকেই মনোলগ শুরু করেন। তবে তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেন যে আঘাত গুরুতর নয় এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।


