দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক আফটার স্কুল সদস্য নানা এবং বিগব্যাং-এর সাবেক সদস্য ও অভিনেতা টি.ও.পি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। শুক্রবার তাঁদের এজেন্সিগুলো এই খবর নিশ্চিত করেছে।
নানার এজেন্সি জানিয়েছে, মিউজিক ভিডিওর শুটিংয়ের সময় তাঁদের পরিচয় হয় এবং পরে ঘনিষ্ঠতা বাড়ে। টি.ও.পি-র এজেন্সিও সম্পর্কের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এ বছরের জুন মাস থেকে তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয়েছে। সম্প্রতি টি.ও.পি-র একক গান ‘স্টুডিও৫৪’-এর মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।


