রক ব্যান্ড জাউরিমের ভোকালিস্ট কিম ইউন-আহ জানিয়েছেন, শৈশবে তিনি বাবার হাতে নিয়মিত নির্যাতনের শিকার হয়েছেন। শুধু তিনি নন, পরিবারের অন্য সদস্যরাও তাঁর বাবার সহিংস আচরণের শিকার হয়েছেন। রোববার ইবিএস-এর তথ্যচিত্র সিরিজ ‘সিদায়ে মোকগিয়ক’-এর একটি পর্বে তিনি শৈশবের সেই দিনগুলোর কথা বলেন।
কিম বলেন, বাবার প্রতি ঘৃণা তাঁর সংগীতচর্চার চালিকা শক্তি হয়ে উঠেছিল। তিনি আরও জানান, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাসন ধোয়ার পর সাবান ভালোভাবে পরিষ্কার না করায় বাবা তাঁকে মারধর করতেন। তাঁর ভাষ্য, বাবার নির্যাতনের কোনো নির্দিষ্ট কারণ বা সময় ছিল না, কখন কী ঘটবে, তা তিনি বুঝতে পারতেন না।









