অভিনেত্রী আজমেরী হক বাঁধন সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনের কঠিন সময় ও তা থেকে অর্জিত অভিজ্ঞতা নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, কোনো দরজা বন্ধ হয়ে যাওয়া মানে সবকিছুর শেষ নয়, বরং তা নতুন সুন্দর সম্ভাবনার সূচনা করতে পারে।
বাঁধন তাঁর ফেসবুক স্ট্যাটাসে আরও জানান, জীবনের অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে যে অনেক সময় যা শেষ বলে মনে হয়, তা আসলে অসাধারণ কিছুর সূচনা করে। তিনি এখন থেকে আরও বেশি কৃতজ্ঞ, শান্ত ও বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।






