পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সর্বোচ্চ সতর্কতা বা 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারির পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ১৪৪ ধারা অমান্যকারীদের তাৎক্ষণিক গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ স্থান, প্রবেশপথ এবং স্পর্শকাতর ভবনগুলোর নিরাপত্তায় পুলিশ ও আধাসামরিক বাহিনী রেঞ্জারদের মোতায়েন করা হয়েছে। প্রশাসন যেকোনো ধরনের জনসমাবেশ বা ব্যানার টাঙানো প্রতিহত করতে কঠোর অবস্থান নিয়েছে। অনুমতি ছাড়া রেড জোনে প্রবেশও প্রায় বন্ধ রাখা হয়েছে।



