ভোটের তালিকায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। কংগ্রেস এই আন্দোলনকে ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম’ হিসেবে অভিহিত করেছে।
বিক্ষোভ কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। জোটের নেতাদের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়েছে এবং এ বিষয়ে হস্তক্ষেপ কামনা করেছে। কংগ্রেসের অভিযোগ, সরকার আন্দোলন দমনে নানাভাবে বাধা দিচ্ছে।







