ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০) নিলামের জন্য ২৩ দেশের চার শতাধিক ক্রিকেটার নিবন্ধন করেছেন, যার মধ্যে বাংলাদেশের ১০ জন ক্রিকেটার রয়েছেন। তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন সর্বোচ্চ ৮০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। এই তালিকায় তাদের সঙ্গে রয়েছেন বাবর আজম, ফাফ ডু প্লেসিস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন প্রমুখ তারকারা।
বাংলাদেশের আরও চার ক্রিকেটার শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত ৪০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন। অন্যদিকে তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজকে ১০ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রাখা হয়েছে। মোস্তাফিজুর রহমান প্রি-সাইনিংয়ের মাধ্যমে আগেই দুবাই ক্যাপিটালসের হয়ে দল নিশ্চিত করেছেন।



