ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির পর বিরাট কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে ৮৬টি। শচীনের ১০০ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আরও ১৪টি শতক। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ বলে ঘোষণা দিয়েছেন কোহলি। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া এই তারকা ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত হাতে প্রায় এক বছর সময় পাচ্ছেন।
বর্তমানে কোহলির সামনে ১৩টি ওয়ানডে ম্যাচ রয়েছে, যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। এশিয়া কাপে ফাইনাল পর্যন্ত উঠলে আরও ৬টি ম্যাচ খেলার সুযোগ থাকবে। সব মিলিয়ে বিশ্বকাপ পর্যন্ত তিনি ২৫-৩০টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন। এই সীমিত সময়ে ১৪টি সেঞ্চুরি করা কোহলির জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।



