২০০৫ সালের জনপ্রিয় গান 'কাজরা রে'-এর একটি নতুন সংস্করণ 'কাজরা রে ২.০' তৈরিতে আগ্রহ প্রকাশ করেছেন অভিনেতা অভিষেক বচ্চন। বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি এই গানটির নতুন সংস্করণে কাজ করতে চান, তবে এর জন্য স্ত্রী ঐশ্বরিয়া রাই এবং বাবা অমিতাভ বচ্চনের সম্মতি প্রয়োজন।
অভিষেক 'কাজরা রে' গানের শুটিংয়ের স্মৃতিচারণ করে বলেন, এটি ছিল অত্যন্ত আনন্দময় একটি অভিজ্ঞতা। পরিচালক শাদ আলীর নির্দেশনায় প্রায় চার ঘণ্টা ধরে গানটি বাজিয়ে সবাইকে নাচতে দেওয়া হয়েছিল এবং সেই মুহূর্তগুলোই ভিডিওতে ব্যবহার করা হয়। তিনি গানটিকে একটি 'কাল্ট' মর্যাদা প্রাপ্ত বলে উল্লেখ করেন।


